ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি সাধারণ মানুষের ১ হাজার ৪৪৮ কোটি ৭৮ লাখ ৭৩ হাজার টাকা আত্মসাত্ করেছে। রবিবার জাতীয় সংসদে ইসরাফিল আলমের এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
সৈয়দ আশরাফুল ইসলাম জানান, ডেসটিনিসহ কিছু মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি ও সমবায় সমিতি ক্ষুদ্রঋণ কর্মসূচির মাধ্যমে সদস্য ও সাধারণ মানুষের টাকা আত্মসাত্ করায় সমবায় অঙ্গনের বদনাম হয়েছে। এসব অনিয়মের সঙ্গে জড়িত সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।
তিনি জানান, ১৪টি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটিসহ ও সমবায় সমিতি ক্ষুদ্রঋণ কর্মসূচির মাধ্যমে টাকা আত্মসাত করেছে। অন্য প্রতিষ্ঠানগুলো হলো এর মধ্যে পপুলার মাল্টিপারপাস সাত কোটি ৬০ লাখ, অগ্রণী বহুমুখী সমবায় সমিতি পাঁচ কোটি ৭৩ লাখ ও ম্যাক্সিম মাল্টিপারপাস এক কোটি এক লাখ টাকা। জাগ্রত মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি ১৮ লাখ ১০ হাজার, গোসাইলডাঙ্গা ফুটন্ত কলি বহুমুখী সমবায় সমিতি ৫ লাখ ৭০ হাজার। অন্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে, চট্টগ্রাম সংবাদপত্র হকার্স সমিতি, দোভাসীবাজার ব্যবসায়ী সমিতি, চামুদরিয়া মাল্টিপারপাস, রূপালী বহুমুখী সমবায় সমিতি, শাহরাস্তি যুব উন্নয়ন বহুমুখী সমবায় সমিতি, ফরিদগঞ্জ প্রদীপ বহুমুখী সমবায় সমিতি, ফারইস্ট ইসলামি কো-অপারেটিভ সোসাইটি ও আল ইনসাফ মাল্টিপারপাস।