ফার্গুসনের শ্বেতাঙ্গ পুলিশটি পদত্যাগ করেছেন

যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে কৃষ্ণাঙ্গ তরুণ মাইকেল ব্রাউনকে গুলি করে হত্যা করা শ্বেতাঙ্গ পুলিশ সদস্য ড্যারেন উইলসন পদত্যাগ করেছেন। খবর এএফপি ও এপির।

পদত্যাগের কারণ হিসেবে স্থানীয় পুলিশের অন্যান্য সদস্য ও ফার্গুসনের বাসিন্দাদের নিরাপত্তার কথা উল্লেখ করেছেন উইলসন। পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেছেন, জীবনে এত কঠিন কাজ আর করতে হয়নি তাঁকে। উইলসন দাবি করেছেন, তিনি আত্মরক্ষার প্রয়োজনে গুলি চালিয়েছিলেন।