মার্কিন কবি ও সাহিত্যিক মার্ক স্ট্রান্ড আর নেই। ৮০ বছর বয়সে বিরল ব্যাধি (liposarcoma) ক্যান্সারে আক্রান্ত হয়ে গত শনিবার নিউ ইয়র্কে তার কন্যার বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। খবর বিবিসি’র।
১৯৯৯ সালে কাব্যের ওপর তিনি মার্কিন পুলিৎজার পুরস্কার লাভ করেন। মার্ক স্ট্রান্ডের লিখিত কাব্য-সাহিত্য ৩০টিরও বেশি ভাষায় অনুদিত হয়েছে।
কারো বর্তমান অনুপস্থিতি এবং বঞ্চিত হওয়ার উপলব্ধি বইতে ছিল কবির ভাবনায়। অনুভূতি প্রকাশের মূল্যবান ধ্বনি-নির্ভর মাধ্যম এবং বিচিত্র কাল্পনিকতার জন্য সাহিত্যিক মার্ক স্ট্রান্ড পরিচিত ছিলেন।
কানাডার প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডে মার্ক স্ট্রান্ড জন্মগ্রহণ করেন। আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার বিভিন্ন শহরে তিনি বেড়ে ওঠেন।