রাজধানীর মিটফোর্ড হাসপাতাল এলাকায় ওষুধ মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটে।
সোমবার দুপুর ২টার দিকে পাঁচতলা ওই মার্কেটের দ্বিতীয়তলায় আগুনের আগুনের সূত্রপাত হয়। পরে প্রায় ৪০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের সদস্যরা। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে বলে জানায় কর্মকর্তারা। ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায় নি।