ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, দেশকে রাজাকার মুক্ত করতে হবে। তার আগ পর্যন্ত লড়াই অব্যাহত রাখতে হবে। আর যারা রাজাকারদের লালন-পালন করে তাদের বিরুদ্ধেও প্রতিরোধ গড়ে তুলতে হবে। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এক বিজয় র্যালির আগে আয়োজিত এক সমাবেশে তিনি এই কথা বলেন। খবর: বাসসের।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করে স্বাধীনতার চেতনা বাস্তবায়ন করতে হবে।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজম্ম লীগ এই র্যালির আয়োজন করে।