আফগানিস্তানের উত্তরাঞ্চলে সোমবার এক শেষকৃত্য অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় ৯ জন নিহত হয়েছে। খবর এএফপি’র।
বাগলান প্রদেশের পুলিশ প্রধান আমিনুল্লাহ্ আমারখিল বলেন, সোমবার সকালে বুরকা এলাকায় বাগলানের এক উপজাতীয় নেতার শেষকৃত্য অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলাকারী পায়ে হেঁটে মানুষের ভিড়ের মধ্যে প্রবেশ করে এ বিস্ফোরণ ঘটায়।
তিনি আরো বলেন, প্রাথমিকভাবে বলা হয়েছে এই ঘটনায় দুই পুলিশসহ নয় জন নিহত ও প্রায় ১৮ জন আহত হয়েছে।
বুরকার জেলা প্রধান তাজ মোহাম্মদ তাকওয়া এ ঘটনার সত্যতা নিশ্চত করেছেন।