আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সরকার ও সরকারের বিভিন্ন আইন-শৃঙ্খলা রাকারী সংস্থার বিরুদ্ধে বিদেশি বিভিন্ন সংগঠনের কাছে উস্কানিমূলক বক্তব্য দিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। সোমবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা’র রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। দলের পক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। খবর: বাসসের।
গত ২৯ নভেম্বর কুমিল্লায় খালেদা জিয়ার জনসভায় দেওয়া ভাষণের প্রতিবাদ জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
জাহাঙ্গীর কবির নানক বলেন, খালেদা জিয়া বর্তমান সরকারকে খুনি সরকার বলেছেন। ৫ জানুয়ারির নির্বাচন প্রতিহত করার নামে সারা দেশে যে হত্যাকা- তিনি চালিয়েছেন, এমনকি নির্বাচনের দিন নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত অফিসারসহ সাধারণ জনগণকে যেভাবে হত্যা করেছেন তাতে সেদিন বেশি দূরে নয়, বাংলার জনগণ খালেদা জিয়াকে খুনির কাঠগড়ায় দাঁড় করাবে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সম্পর্কে খালেদা জিয়ার বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, আজকে বেগম খালেদা জিয়া র্যাবের বিরুদ্ধে বিভিন্ন কথা বলছেন। অথচ এই র্যাব তৈরি করেছিলেন তিনি নিজেই। নিজের তৈরি জিনিসটিকে তিনি কলঙ্কিত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছেন, যা বাংলার জনগণ কোনোভাবেই মেনে নেবে না।