পেনশন বাড়ছে বিচারপতিদের

উচ্চ আদালতের বিচারকদের পেনশনে এককালীন অর্থের পরিমাণ বাড়াতে আইন সংশোধন করছে সরকার। 
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার মন্ত্রিসভার বৈঠকে ‘দি সুপ্রিম কোর্ট জাজেস (লিভ, পেনশন অ্যান্ড প্রিভিলেজ) অর্ডিনেন্স (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০১৪’ এর খসড়ায় এই অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা এ বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত জানান।
তিনি বলেন, অবসরের সময় একজন বিচারকের মাসিক মূল বেতন ৫৬ হাজার টাকা হলে পেনশন হিসাবে তিনি পান এর ৮০ শতাংশ অর্থাৎ ৪৪ হাজার ৮০০ টাকা।
এই পেনশনের ৫০ শতাংশ বা ২২ হাজার ৪০০ টাকা তাকে আনুতোষিক হিসাবে এককালীন (বাধ্যতামূলক সমর্পণ) দিতে হয়। বাকি টাকা তিনি পান মাসিক পেনশন হিসাবে।