সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ছাত্রলীগের ‘পরিচ্ছন্ন ক্যাম্পাস ও নিরাপদ ক্যাম্পাস’ কর্মসূচি দেশের ছাত্র রাজনীতিকেও পরিষ্কার পরিচ্ছন্ন করতে সহায়তা করবে।
তিনি সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ছাত্রলীগের ‘পরিচ্ছন্ন ক্যাম্পাস ও নিরাপদ ক্যাম্পাস’ কর্মসূচির উদ্বোধনকালে এ কথা বলেন।
ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সদস্য এ,কে,এম এনামুল হক শামীম, সুজিত রায় নন্দী , ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর ও বিশেষ সহকারী (মিডিয়া) মাহবুবুল হক শাকিল, ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন ও সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, ঢাবি ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক ওমর শরীফ প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম।