‘প্রেম রতন ধান প্যায়ো’ সিনেমাটি বড় আকারে প্রচারের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ করতে যাচ্ছেন সালমান খান। খবর এনডিটিভি’র।
সুরজ বারজাতিয়াস পরিচালিত আগের সিনেমাগুলো ব্যবসা-সফল হয়েছিল। তাই এর উপর পুঁজি করেই সালমান অর্থ কুড়াতে চান।
শাহরুখ খানও ‘হ্যাপি নিউ ইয়ার’ সিনেমাটি যুক্তরাষ্ট্রে এবং যুক্তরাজ্যে প্রচারণার জন্য কনসার্ট করেছিলেন। কনসার্টে শাহরুখ, দীপিকা পাডুকোন ও তার সহ-অভিনেতাদের নাচ-গান বিদেশি ভক্তরা সরাসরি উপভোগ করেন।
সালমানও হয়ত একই পথ ধরে ভ্রমণ করে তার সিনেমা ‘প্রেম রতন ধ্যান প্যায়ো’ লাইভ কনসার্টের মাধ্যমে আন্তর্জাতিকভাবে প্রচার করতে যাচ্ছেন। সিনেমাটির পরিচালনা-প্রযোজনায় সংশ্লিষ্টকদের উদ্ভাবিত দক্ষতা আবারো বড় সাফল্যের দিকে সালমানকে আশাবাদী করছে।
সিনেমাটিতে সালমানের বিপরীতে নায়িকা হিসেবে রয়েছেন সোনম কাপুর। ২০১৫ সালের দিয়ালিতে সিনেমাটি মুক্তি পাবে।