বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, গবেষক ও অধ্যাপক তিতাশ চৌধুরী আর নেই। মঙ্গলবার ভোরের দিকে ঢাকা ক্যান্টনমেন্টের ৭ নম্বর সড়কে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্নানিল্লাহি ...রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। খবর: বাসসের।
তিতাশ চৌধুরীর প্রকৃত নাম আবু তাহের ভুঁইয়া। অবসরে যাওয়ার আগে তিনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ভাইস প্রিন্সিপাল ছিলেন। জনপ্রিয় শিক তিতাশ চৌধুরী বেশ কিছু গ্রন্থের প্রণেতা। তিনি সাহিত্য পত্রিকা ‘অলক্ত’ সম্পাদনা করতেন। এ নামেই তিনি প্রতি বছর এ দেশের সেরা লেখকদের পুরস্কার প্রদান করতেন।
আজ বাদ জোহর নামাজে জানাজা শেষে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।