কিছুদিন আগে শোনা যাচ্ছিল রোহিত শেঠির পরিচালনায় শাহরুখ খান ও ঐশ্বরিয়া রায় বচ্চন একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন। তবে তখন চলচ্চিত্রটির নাম জানা যায়নি। এখন শোনা যাচ্ছে ‘চালতি কি নাম গাড়ি’ চলচ্চিত্রটির রিমেক করবেন রোহিত। আর সেখানে অভিনয় করতে পারেন শাহরুখ ও ঐশ্বরিয়া। মঙ্গলবার এই তথ্য জানিয়েছে জি-নিউজ।
১৯৫৮ সালে মুক্তিপ্রাপ্ত চলতি কা নাম গাড়ি চলচ্চিত্রটিতে অভিনয় করেছিলেন সেসময়ের জনপ্রিয় জুটি কিশোর কুমার ও মধুবালা।
জানা গেছে, এই চলচ্চিত্রটির জন্য মধুবালার চরিত্রে রোহিতের প্রথম পছন্দ ছিল কাজল। কিন্তু কিছু সমস্যার কারণে থাকতে পারছেন না তিনি।
তবে রোহিত শেঠি, শাহরুখ কিংবা ঐশ্বরিয়ার কাছ থেকে চলচ্চিত্রের বিষয়ে কোনো বিবৃতি বা বক্তব্য পাওয়া যায়নি।