বিজয় দিবস উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা

মহান বিজয় দিবস উপলক্ষে নানা কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। মঙ্গলবার বেলা ১২টার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্র্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে এই কর্মসূচির ঘোষণা দেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকালে দলের শীর্ষ নেতাদের নিয়ে বেগম খালেদা জিয়া মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধা জানাবেন। পরে শেরে বাংলানগরে অবস্থিত দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন ও ফাতেহা পাঠ করবেন তিনি। এছাড়া দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। ঐ বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হবে।
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সকালে জাতীয় স্মৃতিসৌধে দলের শীর্ষ নেতাদের নিয়ে শ্রদ্ধা জানাবেন বেগম খালেদা জিয়া। পরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন ও ফাতেহা পাঠ করবেন তিনি। কেন্দ্রীয়সহ সারাদেশের দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হবে। 
এছাড়া দিবসটি উপলক্ষে ১৫ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হবে। ১৬ অথবা ১৮ ডিসেম্বর রাজধানীতে বিজয় দিবস উপলক্ষে র‌্যালি করা হতে পারে।
এছাড়াও ১৮ ডিসেম্বর ৯০-এর ডাকসু ও ছাত্রঐক্য পরিষদের উদ্যোগে ঢাকায় ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে।