‘জিয়া পাকিস্তান বাহিনীর গুপ্তচর হিসেবে কাজ করেছেন’

 
 
 
 
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘‘তদান্তীন পাকিস্তাান বাহিনীর বিগ্রেডিয়ার বেগ মুক্তিযুদ্ধকালে জিয়াউর রহমানের কাছে একটি চিঠি দিয়েছিলেন। চিঠিতে বিগ্রেডিয়ার বেগ জিয়াউর রহমানকে লিখেছেন, ‘তোমার কর্মকাণ্ডে আমরা খুশি। তোমার স্ত্রী ও পুত্রের জন্য চিন্তা করো না।’
এ চিঠি থেকে প্রমাণ হয়— জিয়া পাকিস্তান বাহিনীর গুপ্তচর হিসেবে কাজ করেছেন। সাংবাদিকরা যদি চিঠিটি চান, আমি আমার আইপ্যাড থেকে তা দেখাতে পারি।’’ মঙ্গলবার দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বাংলাদেশ স্বাধীনতা পরিষদ নামের একটি সংগঠনের উদ্যোগে ‘দেশ ও জাতির উন্নয়নে শেখ হাসিনা সরকারের কর্মকাণ্ড’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন।
খবর বাসসের।
হাছান মাহমুদ বলেন, ‘তারা (বিএনপি) দেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র করছে। যারা দেশের স্বাধীনতা চায়নি, তাদের সঙ্গে তারা জোট করেছে।’
সংগঠনের উপদেষ্টা শেখ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন— ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক অ্যাডভোকেট বলরাম পোদ্দার ও অধ্যাপক ফজলুল হক প্রমুখ।