রাজধানীর মগবাজার মোড়ে এক কাজী অফিসে ২০ বছর বয়সী এক তরুণী ধর্ষণের শিকার হয়েছেন।
মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। ওই তরুণীকে ধর্ষণ করার অভিযোগে নুরুল হুদা (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
রমনা থানা পুলিশ জানায়, ওই কাজী অফিসেই ওই তরুণীর বিয়ে হয়। বিয়ের কাবিননামা ওঠাতে আসলে সে ধর্ষণের শিকার হয়। তাকে ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে রমনা থানা একজন এসআই জানান, মঙ্গলবার সকালে কামিননামা ওঠাতে আসলে কাজীর সহকারী নরুল হুদা অফিসে তরুণীকে একা পেয়ে ধর্ষণ করে। ওই ঘটনায় তরুণী বাদী হয়ে একটি নারী ও শিশু নির্যাতন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করে। তরুণীর অভিযোগের ভিত্তিতে ধর্ষককে গ্রেফতার করা হয়েছে।