যুদ্ধাপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বদর নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আপিল আবেদন শুনানির জন্য কার্যতালিকায় এসেছে। স্বাভাবিক নিয়মে বুধবার তার আপিলের শুনানির দিন নির্ধারণ হওয়ার কথা রয়েছে। মঙ্গলবার বিকালে আপিল বিভাগের এই কার্যতালিকা প্রকাশ হয়।
আপিল বিভাগের এই বেঞ্চের নেতৃত্বে রয়েছেন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন। ৫ সদস্য বিশিষ্ট বেঞ্চের অন্য চার বিচারক হলেন- বিচারপতি এস কে সিনহা, বিচারপতি আব্দুল ওয়াহ্হাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী।