সাহসী দুই বোন...

গত সপ্তাহে ভারতের হরিয়ানা রাজ্যে পরিবহনের একটি চলন্ত বাসের ভেতরকার দৃশ্য। কোমর থেকে বেল্ট খুলে নিয়ে তিন যুবককে সাঁই সাঁই করে পেটাচ্ছে দুই তরুণী যাদের নাম পূজা আর আরতি। সেই দুই বোনের আরো একটি সাহসী ভিডিও প্রকাশ পেয়েছে যা দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছে।

দুই বোনের মধ্যে ছোট পূজা বলছিলেন, এটা একটা রোজকার সমস্যা। প্রতিদিনই প্রত্যেক মেয়েকে অন্তত দশ বারোজন ছেলে উত্ত্যক্ত করে এবং এটা যে একটি ছেলেই করে তা নয়। প্রতিবার ছেলেগুলোও পাল্টে যায়। আসলে আমাদের কোনো ছেলের যদি গার্লফ্রেন্ড না থাকে বা সে যদি মেয়েদের টিজ না করে তাহলে সেটা তার জন্য ভীষণ অপমান বলে ধরা হয়। আর তাই কাউকে ছাড়বার পাত্রী নয় তারা। দিল্লির একটি পার্কেও ওই দুই বোন একটি ছেলের দ্বারা উত্ত্যক্তের শিকার হয়। তখন দুই বোন মিলে ওই ছেলেটিকে মারধর করে। এই দৃশ্যের একটি ভিডিও’র বরাত দিয়ে গতকাল দেশটির গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। দুই বোনের প্রশংসা ইতোমধ্যে সারা দেশে ছড়িয়ে পড়েছে। হরিয়ানা সরকার তাদের জন্য ৩১ হাজার রুপির পুরস্কারও ঘোষণা করেছে। আর রোহটাকে বাসের সেই তিন ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। ওই ছেলেরা সেনাবাহিনীতে প্রবেশের জন্য পরীক্ষা দিয়ে আসছিল। সেনাবাহিনী জানিয়েছে, ছেলেদের অপরাধ প্রমাণিত হলে তাদের চাকরিতে নেয়া হবে না।- এনডিটিভি