রাজধানীর মিরপুরের উত্তর পীরেরবাগ এলাকার একটি বাসা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম হাফিজুর রহমান (৪৫)। তার বাবার নাম আবুল হোসেন। পাবনার চাটমোহরের পাশরাঙা গ্রামে তার বাড়ি। মঙ্গলবার বিকালে উত্তর পীরেরবাগের একটি বাড়ির চতুর্থ তলার একটি কক্ষ ভেঙে ঢুকে তার লাশ পাওয়া যায় বলে মিরপুর মডেল থানার এসআই আফজাল হোসেন জানিয়েছেন।
তিনি বলেন, কম্বলে মোড়ানো ছিল হাফিজুর লাশ। তার গলায় কালো রঙের দাগ ছিল। শরীরে বিভিন্ন অংশে ছিল আঘাতের চিহ্ন।
নিহত হাফিজুর রহমান দারুস সালাম থানার ছোট দিয়াবাড়ি এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন হাফিজুর। তার লাশ কিভাবে উত্তর পীরেরবাগে গেল, তা খতিয়ে দেখছে পুলিশ।