সোমবার বি এস এফের প্রতিষ্ঠা দিবসে ভাষণ দিতে গিয়ে স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারত বাংলাদেশ সীমান্তে যে কোনও মূল্যে গরু পাচার আটকাতে হবে। কিন্তু তা আদৌ বাস্তবায়ন করা যাবে কিনা, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বাহিনীর বর্তমান আর প্রাক্তন অফিসাররা।
বি এস এফ বলছে, এবছর সাড়ে পঁচাশি হাজার গরু পাচার হওয়ার সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে আটকানো হয়েছে আর গ্রেপ্তার হয়েছেন ১৫২ জন সন্দেহভাজন পাচারকারী। আবার এ হিসাবটি যথার্থ নয় বলে বি এস এফ স্বীকার করেছে। বিএসএফের অফিসারদের অনেকে বলছে, পাচার হয়ে যাওয়া গরুর সংখ্যা আরও বহু গুণ বেশী। তবে স্বরাষ্ট্র মন্ত্রীর এই ভাষণ নিয়ে বাহিনীর কোনও কর্মকর্তাই আনুষ্ঠানিক মন্তব্য করতে চাননি।
বি এস এফের অনেক অফিসারই মনে করেন, পাচার রোখার চেষ্টা না করে বরং ভারত সরকারের উচিত কীভাবে আইন মেনে গরু বাংলাদেশে পাঠানো যায়, সেটা নিয়ে চিন্তা করা উচিত।
বিবিসি