যুক্তরাষ্ট্রে পুলিশের শরীরে ক্যামেরা

পুলিশের জবাবদিহিতার সমস্যাকল্পে বিশ্বাসযোগ্য সমাধানের জন্য একটি প্রযুক্তি ব্যবহার করছে যুক্তরাষ্ট্র। খবর দ্য গার্ডিয়ান’র।
এ সমস্যা সমাধানে পুলিশের শরীরে ক্যামেরা স্থাপন করা থাকবে। এ ক্যামেরা কেনার জন্য হোয়াইট হাউস ২৬৩ মিলিয়ন ডলার তহবিল অনুমোদন দিয়েছে।
সম্প্রতি মিসৌরি অঙ্গরাজ্যের ফার্গসনে পুলিশের এক কর্মকর্তা এক কিশোরকে হত্যার পর ব্যাপক সংঘর্ষ দেখা দেয়। সংঘর্ষের পর যুক্তরাষ্ট্র প্রশাসন এই অনুমোদন দিল।
আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে বা তাদের বিরুদ্ধে অধিকার হরণের অভিযোগ উত্থাপিত হলে ক্যামেরায় ধারণকৃত ভিডিও প্রমাণ সরবরাহ করা হবে।