ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং এ্যান্ড টেকনোলজি অনুষদের অধীনে পূর্বের ‘ফলিত পদার্থ বিজ্ঞান, ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং’ বিভাগের নাম পরিবর্তন করে ‘তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল’ করা হয়েছে।
একাডেমিক কাউন্সিলের সুপারিশ অনুযায়ী এবং সিন্ডিকেটের সিদ্ধান্তের আলোকে নাম পরিবর্তনের এ ঘোষণা দেয়া হয়।
বুধবার ঢাকা বিশ্বািবদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ কথা জানা গেছে।