মিশরে ১৮৮ জন মুসলিম ব্রাদারহুড সমর্থককে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির আদালত। ২০১৩ সালে কায়রোর কাছে একটি থানায় হামলার ঘটনায় আদালত তাদের এই দণ্ড দিয়েছে। বুধবার বিবিসির অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
২০১৪ সালের ১৪ আগস্ট কারদাসা গ্রামের ঐ থানাতে হামলায় কমপে ১১ জন পুলিশ কর্মকর্তা নিহত হন।
অভিযুক্ত ১৮৮ জনের মধ্যে ১৪০ জনই কারাগারে রয়েছেন। রায়ের বিরুদ্ধে আসামির আপিল করতে পারেন। আগামী ২৪ জানুয়ারি এই চূড়ান্ত রায় ঘোষণা হতে পারে।
এর আগেও শত শত মুসলিম ব্রাদারহুড সমর্থককে মৃত্যুদণ্ড দিয়েছে মিশরের আদালত।