সংসদ ভেঙে দিয়ে শীঘ্রই আগাম নির্বাচনের ঘোষণা দেবেন বলে জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। একই সঙ্গে তিনি সে দেশের অর্থমন্ত্রী এবং আইনমন্ত্রীকে বরখাস্ত করেছেন। বুধবার বিবিসির অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বাদ পড়া দুই মন্ত্রী তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিলেন বলে অভিযোগ করেছেন নেতানিয়াহু। বরখাস্ত করা দুই মন্ত্রী চিপি লিভনি ও ইয়াইর লাপিদের কার্যক্রমকে এক ধরনের অভ্যুত্থান বলে আখ্যা দিয়েছেন তিনি।
তিনি বলেছেন, সরকারি নীতিমালার সমালোচনার মুখে তার পে জোট সরকার চালানো অসম্ভব হয়ে পড়ছিল।
সরকারের ভেতর থেকেই কোন ধরনের সমালোচনা আর সহ্য করা হবে না বলে মন্তব্য করেন নেতানিয়াহু।
বাদ পড়া মন্ত্রী দুজনই সেন্ট্রিস্ট পার্টির নেতা। তারা বলছেন, শুধু শুধুই ইসরাইলকে আগাম নির্বাচনের দিকে ঠেলে দিচ্ছেন প্রধানমন্ত্রী।