রজত শর্মার ‘আপ কি আদালত’ এর একটি বিশেষ পর্বে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ অনুষ্ঠানেই এক ফ্রেমে বন্দি হয়েছেন বলিউডের তিন সুপার স্টার ত্রয়ী খান- শাহরুখ-সালমান-আমির। খবর জিনিউজ ও পিঙ্কভিলা’র।
বিখ্যাত এই টক-শ’র ২১ বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় নয়া দিল্লির প্রগতি ময়দানে এই বিশেষ পর্বটি ধারন করা হয়। আগামী ৭ ডিসেম্বর রাত ১০টায় ভারতীয় টিভি চ্যানেল ইন্ডিয়াটিভি এবং স্টার প্লাস পর্বটি সম্প্রচার করবে। যা দেখার জন্য মুখিয়ে রয়েছে সমস্ত ভারতবাসী।
এ সময় উপস্থিত ছিলেন, অনুপমা খের, কিরন খের এবং মধুর ভানডরকার রণবীর কাপুর, দীপিকা পড়ুকোন, প্রিয়াঙ্কা চোপরা, সোনাক্ষী সিনহার মত তারকারা।