পলাতক জব্বারের মামলার রায় যেকোনো দিন

মানবতাবিরোধী অপরাধ মামলায় জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য পিরোজপুরের পলাতক আবদুল জব্বারের বিরুদ্ধে রায় যেকোনো দিন ঘোষণা করা হবে। বুধবার  বিচারপতি এম ইনায়েতুর রহিম নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ বিচারিক কার্যক্রম শেষে রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ রাখেন।
শুনানির শেষ দিন জব্বারের পক্ষে যুক্তি উপস্থাপন শেষ করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আবুল হাসান। রাষ্ট্রপক্ষে সমাপনী যুক্তি উপস্থাপন করেন প্রসিকিউটর জাহিদ ইমাম ও তাপস কান্তি বল।
আবদুল জব্বারের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে হত্যা, গণহত্যা, নির্যাতন, আটক ও অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধের মোট পাঁচটি অভিযোগ রয়েছে। এসব অভিযোগে মোট ২৪ জন সাক্ষী ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন।