হলিউড অভিনেত্রী প্যারিস হিলটনকে হত্যার হুমকি দেয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই হুমকি দেয়া হয়েছে। বুধবার এই তথ্য জানিয়েছে এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া।
প্যারিস হিলটনের সঙ্গে তার বাবা রিক হিলটনকেও হত্যার হুমকি দেয়া হয়েছে। ফেইসবুক ও ইনস্টাগ্রামে করা পোস্টে ঐ ব্যক্তি হুমকি দিয়েছেন। সেখানে অবমাননাকর ও অ্যান্টি-সেমিটিক বক্তব্য দেয়া হয়েছে।
একটি পোস্টে ঐ হুমকিদাতা বলেছেন, এক মাস এবং তিনি (প্যারিস) মারা যাবেন। তিনি কখনো বাসায় ফিরতে পারবেন না।
পুলিশ জানিয়েছে, তারা হুমকিকারীকে শনাক্ত করতে পেরেছেন। তবে তাকে গ্রেফতারের আগে ফেইসবুক ও ইনস্টাগ্রাম পরীক্ষা করে দেখতে হবে।