দীর্ঘজীবী করে ভূমধ্যসাগরীয় অঞ্চলের খাবার

ভূমধ্যসাগরীয় অঞ্চলের খাবার দীর্ঘজীবী হওয়ার কাঙ্খিত ফল লাভে নিয়মনির্দেশ হতে পারে। এসব খাবার আহার্যের ফলশ্রুতিতে বংশগতভাবে কমবয়সের ছাপ লক্ষ্য করা গেছে। খবর বিবিসি’র
মার্কিন গবেষকরা বলেন, শাকসবজির মিশ্রণ, অলিভ ওয়েল, তাজা মাছ এবং ফল আমাদের বয়স বৃদ্ধি গতির ডিএনএ কোড বন্ধ রাখে।  
বোস্টনের গবেষকরা এক দশকেরও বেশি সময় ধরে পাঁচ হাজার সেবিকার স্বাস্থ্য অনুসরণ করে ।
ভূমধ্যসাগরীয় অঞ্চলের খাবার বারবারই স্বাস্থ্যসম্মত আহার্য-চেইন। হৃদয়ের অসুখের সমস্যাও নির্মুল করে।
যদিও পরিষ্কার নয় কী কারণে এসব খাবার এতো স্বাস্থ্যসম্মত। এসব (তাজা ফল এবং সবজি-মাছ) খাবারের উপাদান লাল গোশত, বাটার এবং প্রাণীর চর্বির চেয়েও যে স্বাস্থ্যের জন্য ভালো তা দালিলিকভাবে প্রমাণিত হয়েছে।