ভিঞ্চির মায়ের প্রতিকৃতি মোনালিসা!

 
লিওনার্দো দ্য ভিঞ্চির অমর সৃষ্টি ধরা হয় ‘মোনালিসা’কে। এই চিত্রকর্ম নিয়ে গবেষণাও কম হয়নি। এখন বলা হচ্ছে, এটি ভিঞ্চির চীনা মায়েরই প্রতিকৃতি ও তিনি ছিলেন একজন ক্রীতদাসী। বুধবার টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
নতুন এই তথ্য দিয়েছেন ইতালিয়ান ঔপন্যাসিক ও হংকংভিত্তিক ইতিহাসবিদ অ্যাঞ্জেলো প্যারাটিকো। ‘সাউথ চায়না মর্নিং পোস্ট’কে তিনি বলেছেন, মোনালিসার পিছনে যে ল্যান্ডস্কেপ রয়েছে তা চীনা। তাছাড়া মোনালিসার মুখ দেখতে চীনাদের মতো।
প্যারাটিকো তার নতুন গ্রন্থ ‘লিওনার্দো দ্য ভিঞ্চি : অ্য চাইনিজ স্কলার লস্ট ইন রেনেসাঁস ইতালি’ বইতে তিনি এই দাবি করেছেন।    
‘সাউথ চায়না মর্নিং পোস্ট’কে প্যারাটিকো জানিয়েছেন, লিওনার্দোর বাবার ক্যাটেরিনা নামে একজন দাসী ছিল। ১৪৯২ সালে লিওনার্দোর জন্মের পর ক্যাটেরিনা নথিপত্র থেকে হারিয়ে যান।