ভারতীয় সিনেমায় যেসব অভিনেত্রী আইটেম গানে নাচেন তাদেরকে গণিকা ঘোষণা করা উচিত বলে দাবি করেছেন ভারতের হিন্দু জাতীয়তাবাদী দল অখিল ভারতীয় হিন্দু মহাসভার উত্তর প্রদেশ শাখার সাধারণ সম্পাদক নাভিন তিয়াগি। তার বক্তব্যের তীব্র সমালোচনা করেছে ভারতের জাতীয় নারী কমিশন এবং অন্যান্য অনেক সংগঠন।
তিনি বলেন, যেসব মেয়ে আইটেম গানে পারফর্ম করেন তাদেরকে গণিকা ঘোষণা করা উচিত। তারা সমাজে নোংরা ছড়াচ্ছে।'
তার এই বক্তব্যের প্রতিক্রিয়ায় ভারতের জাতীয় নারী কমিশনের সভাপতি লালিথা কুমারমাঙ্গালাম এটাকে 'সাধারণীকৃত পশ্চাৎপদ চিন্তার বহিঃপ্রকাশ' বলেছেন।
নাভিন তিয়াগি শুধু এই মন্তব্য করেই থামেন নি। তিনি স্কুল-কলেজে মেয়েদের জিন্স এবং স্কার্ট পড়ার ওপরেও নিষেধাজ্ঞা চান এবং মনে করেন তাদের মোবাইল ফোন ব্যবহার করতে দেয়া উচিত না। সূত্র: টাইমস অফ ইন্ডিয়া