ফ্রান্সে আগামী বছর থেকে নিষিদ্ধ হচ্ছে ডিজেল চালিত যানবাহন। দেশটির প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালস এমন পরিকল্পনার কথা জানিয়েছেন বলে খবরে প্রকাশ করেছে রয়টার্স। পরিবেশ দূষণ রোধে বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে প্রথমে এই কাজটি করা হবে বলে ধারণা করা হচ্ছে।
ফ্রান্স অল্প সেই সমস্ত দেশের মধ্যে অন্যতম যেখানে ৮০ শতাংশের ওপরে ব্যক্তিগত গাড়ি ডিজেলে চলে।
আগামী বছর ফ্রান্স সরকার দেশটির গাড়িগুলোতে এমন একটি যন্ত্র বসানোর পরিকল্পনা করছে যেটি গাড়ি কোন মাত্রায় পরিবেশ দূষণ করছে তা পরিমাপ করতে পারবে। এর মাধ্যমে এসব গাড়িকে চিহ্নিত করে শহরে প্রবেশ করতে বাধা দেয়া যাবে।
এছাড়াও আগামী বছর থেকে ডিজেলের দাম বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছে ফ্রান্স সরকার। দেশটিতে পেট্রোলের তুলনায় ডিজেলের দাম ১৫ শতাংশ কম। সূত্র: রয়টার্স