নয়াপল্টনে সালাহউদ্দিন টুকুর কুশপুত্তলিকা দাহ

 
সাতদিনের আলটিমেটাম শেষ হওয়ায় বুধবার বিকালে ছাত্রদলের নতুন কমিটির বিরুদ্ধে বিক্ষোভ করেছে সংগঠনটির বিদ্রোহী ও পদবঞ্চিত নেতাকর্মীরা।  নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে অবস্থান নিয়ে এ বিক্ষোভ সমাবেশ করেন তারা। সংগঠনের সাবেক সহসভাপতি তরুণ দে এতে সভাপতিত্ব করেন।
সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন, যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে, ততদিন পর্যন্ত আমরা অব্যাহতভাবে আমাদের আন্দোলন চালিয়ে যাব। যতক্ষণ পর্যন্ত এ্যানী-টুকুকে বিএনপি থেকে অব্যাহতি না দেয়া হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। অবিলম্বে রাজিব-আকরামের নেতৃত্বাধীন কমিটি বাতিল ও তাদেরকেও বহিষ্কারের দাবি জানান তারা। এরপর সেখানে ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকুর একটি কুশপুত্তলিকা পোড়ায় বিদ্রোহী নেতাকর্মীরা। এতে লেখা ছিল-‘আমি টুকু, ছাত্রদল খাইছি, এবার যুবদল খামু। তারপর বিএনপি। আমাকে ঠেকাবে কে, আমি বিএনপি চালাই।’