হাত থকে পড়ে গেলেও ক্ষতি হবে না আইফোনের

 
হাত থেকে পড়ে ফোনের ক্ষতি হওয়া খুব সাধারণ ঘটনা। এই ক্ষতি থেকে রক্ষা পেতে আইফোনে যুক্ত হচ্ছে নতুন প্রযুক্তি। সম্প্রতি অ্যাপল এমন একটি প্রযুক্তির পেটেন্ট অনুমোদন করেছে যার মাধ্যমে মাটি স্পর্শ করার আগেই শূন্যে ঘুরে গিয়ে স্পর্শকাতর যন্ত্রাংশগুলো রক্ষা পাবে।
মুক্তভাবে পতনের সময় ফোনটি তার ভরকেন্দ্র পরিবর্তন করে শূন্যে ঘুরতে পারবে। এর জন্য বিশেষ এক সেন্সর ব্যবহার করা হবে, যা ফোনের অবস্থান ও নড়াচড়া সনাক্ত করতে পারবে। ফোনটির সর্বশেষ মডেলে জাইরোস্কোপ, অ্যাকসেলারোমিটার ও জিপিস সেন্সর রয়েছে। এই সেন্সরগুলোও পতন জনিত ক্ষতির হাত থেকে রক্ষা পেতে একসাথে কাজ করবে। সূত্র: অ্যাপল ইনসাইডার