হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বৈদেশিক মুদ্রাপাচারের সময় এবার গ্রেফতার হয়েছে এক পর্যটনকর্মী। গ্রেফতার হওয়া এমদাদুল হক বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের এমএলএসএস।
মঙ্গলবার রাতে আমর্ড পুলিশ বিপুল পরিমান বৈদিশিক মুদ্রাসহ গ্রেফতার করে। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা হয়েছে।
আমর্ড পুলিশ ব্যাটালিয়নের সিনিয়র পুলিশ সুপার আলমগীর হোসেন শিমুল জানান, গ্রেফতারকৃত আসামি ডিউটি ফ্রি সোপ সিন্ডিকেন্ডের সদস্য। এ চক্র দীর্ঘ দিন থেকে ডিউটি ফ্রি সোপ থেকে মদ, সিগারেট জড়িত।
মঙ্গলবার রাত সোয়া আটটার দিকে এমদাদুল হক তার পায়ের কাফ মাসলের সাথে এক্সলেট বেধে এ মুদ্রাপাচারের সময় তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে জব্দ করা হয় ২৭ হাজার সৌদি রিয়াল ১৬’শ ইউরো, ১১ ইউএস ডলার ও ১৯ হাজার টাকা।
বিমানবন্দর থানায় দায়েরকরা মামলার তদন্ত কর্মকর্তা এসআই বিকাশ কুমার পাল জানান, গ্রেফতারকৃত আসামিকে ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে।