নারীকে ধর্ষণে প্ররোচনার অভিযোগ করলেন বিবিসি রেডিওর উপস্থাপক

 
বিবিসি নরফোকের উপস্থাপক নিক কনরাড ধর্ষণসংক্রান্ত বিতর্কিত মন্তব্য করে আলোচনায় এসেছেন। সম্প্রতি এক নারীর বিরুদ্ধে ধর্ষণে প্ররোচিত করার অভিযোগ তুলে মহিলাটিকে হুমকি দিয়েছেন। তিনি ঐ নারীকে পাঠানো বার্তায় বলেছেন, 'আমাকে ও আমার পরিবারকে ধর্ষণ ও শিশুকামে প্ররোচিত করার জন্য আপনার বিরুদ্ধে নালিশ করব।'
তিনি মহিলাটিকে ধর্ষণ থেকে রক্ষা পেতে নিকার্স পরে থাকতে বলেছেন।
ব্যাপক সমালোচনার মুখে তিনি তার এই নারী বিদ্বেষী অবস্থানের জন্য দুঃখ প্রকাশ করেছেন। সূত্র: ইনডিপেনডেন্ট