কয়েকদিন পরেই মুক্তি পাচ্ছে সত্যজিৎ রায়ের বিখ্যাত গোয়েন্দা সিরিজ 'ফেলুদা' অবলম্বনে নির্মিত মুভি ‘বাদশাহী আংটি’। এই প্রথম ফেলুদার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে আবির চট্টোপাধ্যায়কে। তার আগে এই সিরিজের সবগুলো মুভিতে ফেলুদা চরিত্রে অভিনয় করেছেন সব্যসাচী চক্রবর্তী।
ছবি মুক্তির আগ মুহূর্তে পূর্বতন 'ফেলুদা' সব্যসাচী চক্রবর্তীর প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন আবির।
তিনি জানিয়েছেন, নিজেকে তিনি সব্যসাচীর পরিবারেরই অংশ বলে মনে করেন। এমনকি, কয়েক বছর আগে সব্যসাচীই প্রথম সন্দীপ রায়ের কাছে পরবর্তী ফেলুদা হিসেবে আবিরের নাম সুপারিশ করেন। সেই সময়ে ছোটপর্দাতেই কাজ করতেন আবির। সন্দীপ রায় তখন আবিরকে চিনতেনও না। কিন্তু পরবর্তী সময়ে আবিরের অভিনয় দেখে তিনি ফেলুদা হিসেবে আবিরকেই বেছে নিয়েছিলেন। সূত্র- আনন্দলোক।