কলম্বিয়ার কেন্দ্রস্থলে বিমান বিধ্বস্ত হলে পাঁচ শিশুসহ ১০ জন নিহত হয়। কারিগরী ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়। বুধবার একটি ছোট্ট বিমান ধ্বংস হলে এ ঘটনা ঘটে। তদন্তকারীরা দুর্ঘটনাস্থলে রয়েছেন। লাশগুলো উদ্ধার করা হচ্ছে। খবর: এএফপি।
কলম্বিয়ার বিমান কর্তৃপক্ষের ডেপুটি ডাইরেক্টর কর্নেল কার্লোস রোসে বলেন, পাইলটকে মারিকুয়েতা বিমানবন্দরে জরুরি অবতরণের কথা বলা হলেও তা এতো দূর পৌঁছাতে পারেনি।
তিনি বলেন, দুর্ভাগ্যবশত বিমানবন্দর থেকে ৮ মাইল দূরে বিমানটি বিধ্বস্ত হয়। এতে দুই পাইলটসহ আট যাত্রী নিহত হয়। নিহত আট যাত্রীর মধ্যে পাঁচজনই শিশু।