রণবীর কাপুরকে ‘জনশূন্য দ্বীপের সঙ্গী’ হিসেবে আখ্যায়িত করেছেন ক্যাটরিনা কাইফ। সম্প্রতি ‘ভোগ ইন্ডিয়া’ ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন।
২০০৯ সাল থেকে ‘আজব প্রেম কি গজব কাহিনী’ চলচ্চিত্রে একসঙ্গে অভিনয় করার সময় থেকে তাদের প্রেম নিয়ে গুঞ্জন শুরু হয়। কিন্তু বরাবরই এই বিষয় নিয়ে মুখ খোলেননি দুইজনারই কেউই।
সাক্ষাৎকারে তার সবচেয়ে ভাল বন্ধু হিসেবে পরিচালক আলি আব্বাস জাফরের নাম বলেছেন ক্যাটরিনা। আলি আব্বাসের পরিচালনায় ‘মেরে ব্রাদার কি দুলহান’ চলচ্চিত্রে কাজ করেছেন তিনি।
অভিনয়ে না এলে ক্যাটরিনা হতেন রাজ্য সচিব অথবা ইংল্যান্ডের লর্ড প্রটেক্টর।