সমাবেশে বাধা দিলে হরতাল রবিবার

সমাবেশে বাধা দিলেই আগামী রবিবার হরতালের হুমকি দেয় চরমোনাইয়ের পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন। 
বৃহস্পতিবার রাজধানীর পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। ইসলাম অবমাননাকারীদের সর্বোচ্চ শাস্তির বিধান রেখে আইন প্রণয়নের দাবিতে শুক্রবার জাতীয় প্রেস ক্লাব চত্বরে সমাবেশ করার কথা রয়েছে ইসলামী আন্দোলন এর।
সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেন, সমাবেশে বাধা আসলে আগামী রবিবার দেশব্যাপী হরতাল পালন করা হবে। যে কোনো মূল্যে সমাবেশ সফল করা হবে। যেখানে বাধা আসবে সেখানেই অবস্থান নেয়া হবে।
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি না পাওয়ায় তা প্রেসক্লাব চত্বরে স্থানান্তর করা হয়। তবে এখনো সেখানেও সমাবেশের অনুমতি পায়নি দলটি।