অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, দেশের মানুষের অর্থনৈতিক অবস্থা ভালো হলে দুর্নীতি কমে। তাই আমাদের অর্থনৈতিক অবস্থা আরো ভালো হওয়া দরকার। আমরা ৫ বছর আগে সরকারি অফিসগুলোতে বেতন-ভাতা বাড়িয়েছিলাম, কিন্ত এরপরও দুর্নীতি কমেনি এটা দুখজনক। তিনি বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেশের মধ্যে সেরা একটি বিশ্ববিদ্যালয় ছিল। এই বিশ্ববিদ্যালয়ে কোন সেশনজট ছিল না। কিন্তু বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক দলগুলো ঢুকায় সংঘর্ষের মতো ঘটনা ঘটছে। তাই রাজনৈতিক দলগুলোলে বিশ্ববিদ্যালয় থেকে বের করার চিন্তা করতে হবে।
বৃহস্পতিবার নির্মাণাধীন সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান। এ সময় অর্থমন্ত্রীর সাথে ছিলেন- মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদেরপ্রশাসক আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী প্রমুখ।