রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পশ্চিমা বিশ্ব ইউক্রেন সংকট ও ক্রিমিয়ার রাশিয়ার সঙ্গে একীভূত হওয়াকে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের অজুহাত হিসেবে ব্যবহার করেছে।
বৃহস্পতিবার জাতির উদ্দেশে দেয়া তার ভাষণে পশ্চিমা নিষেধাজ্ঞা প্রসঙ্গে পুতিন বলেন, ‘যখনই কেউ মনে করে যে, রাশিয়া বেশী শক্তিধর হয়ে গেছে তখনই দেরি না করে এসব হাতিয়ার ব্যবহার করা হয়।’ তিনি বলেন, ‘ক্রিমিয়া ও ইউক্রেনে উত্তেজনার ঘটনা না ঘটলেও পশ্চিমা বিশ্ব রাশিয়ার ক্রমবর্ধমান সম্ভাবনা দমিয়ে রাখতে অন্য কোনো ছল-ছুতা খুঁজে বের করত।’