গ্র্যান্ড জুরি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একজন কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে হত্যার দায়ে এক শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন না করার সিদ্ধান্ত নেয়ার পর যুক্তরাষ্ট্রে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিভিন্ন রাজ্যে কৃষ্ণাঙ্গদের বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর ওবামা প্রশাসনের পক্ষ থেকে ওই ঘটনায় নাগরিক অধিকার লঙ্ঘিত হয়েছে কিনা, তা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। অ্যাটর্নি জেনারেল এরিক হোল্ডার কেন্দ্রীয়ভাবে ওই তদন্তের ঘোষণা দেন। পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন না করার সিদ্ধান্তের পরই নিউইয়র্ক ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা যায়। এ ঘটনায় ওয়াশিংটন ডিসিতেও শান্তিপূর্ণ বিক্ষোভ হয়েছে। দুই সপ্তাহ আগে একই ধরণের সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের আরেকটি শহর ফার্গুসনেও বিক্ষোভ হয়েছে। খবর এএফপির
একজন প্রত্যক্ষদর্শী তার মোবাইল ফোনে ওই আটকের দৃশ্য ধারণ করেন। গার্নারের পরিবারের আইনজীবী বলেছেন হত্যার দৃশ্যের একটি ভিডিও দেখার পরও গ্র্যান্ড জুরির এ ধরণের সিদ্ধান্তে বিস্মিত হয়েছেন তিনি। একই ধরনের সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের ফার্গুসন শহরে মাত্র দুই সপ্তাহ আগে ব্যাপক দাঙ্গা সৃষ্টি হয়। নিউ ইউয়র্কের মেয়র বিল ডি ব্লাজিও এই সিদ্ধান্ত সম্পর্কে শান্তিপূর্ণভাবে মত প্রকাশের আহবান জানিয়েছেন