ব্রাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি জুটি হলিউডের রোমান্টিক জুটির অন্যতম। মাত্র কিছুদিন আগে বিয়ের পিঁড়িতে বসেছেন তারা। এরই মধ্যে ঝগড়াও বেধেছে তাদের। শুধু তাই নয় সেটি স্থান পেয়েছে সেলিব্রিটি গসিপ ম্যাগাজিন ‘ইন টাচ’-এ।
সম্প্রতি অস্ট্রেলিয়ার একটি হোটেলের বারান্দায় ঝগড়া করতে দেখা গেছে ব্রাঞ্জেলিনা জুটিকে।
IMG0
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, অস্ট্রেলিয়ার ইন্টারকন্টিনেন্টাল হোটেলের বারান্দায় উত্তপ্ত বাক্যবিনিময় হয় জোলি ও পিটের মধ্যে। কথা বলার সময় পিটের মুখমণ্ডলে হতাশার ছাপ ফুটে উঠেছে। কিছুক্ষণ পর সেখানে থেকে চলেও যান তিনি। জোলিকে দেখা গিয়েছে বিমর্ষ। সিগারেটও ফুঁকতে দেখা গেছে তাকে। সূত্র: হিন্দুস্তান টাইমস।