তুরাগের বাউনিয়ায় ১ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২

রাজধানীর তুরাগের বাউনিয়া বটতলা থেকে এক হাজার পিছ ইয়াবাসহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এপিবিএন সদস্যরা তাদেরকে আটক করে তুরাগ থানায় সোপর্দ করে। এরা হলেন, নাজমা (৩৮) ও রমজান আলি (৫০)। আটকৃতরা মাদক ব্যবসায়ী সম্রাট জয়নালের বউ এবং বড় ভাই।
এপিবিএন সদস্য (এসআই ) নিজামুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাউনিয়া বটতলা দিয়ে ইয়াবার একটি বড় চালান যাবে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে সাদা পোশাকে অবস্থান নিয়ে বিকাল ছয়টার দিকে এসব ইয়াবাসহ ওই দুইজনকে আটক করে তুরাগ থানায় সোপর্দ করা হয়েছে।
তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদে খোদা জানান, তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। সকালে আসামিদের বিপক্ষে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।