ইসলামী আন্দোলনের হরতাল হচ্ছে না রবিবার

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মাওলানা সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর চরমোনাই) বলেছেন, যেহেতু আমরা সমাবেশ করতে পেরেছি তাই আগামী রবিবার হরতাল পালন করা হবে না। 
শুক্রবার বায়তুল মোকাররম জামে মসজিদের উত্তর গেটে এক সমাবেশে তিনি এই ঘোষণা দেন।
রেজাউল করীম বলেন, আমাদের সমাবেশে বাধা দেয়া হলে রবিবার হরতাল পালনের কথা ছিল। কিন্তু আল্লার রহমতে সব বাধা উপেক্ষা করে আমরা সমাবেশ করতে পেরেছি, তাই হরতাল হবে না।
পবিত্র হজ নিয়ে বিরূপ মন্তব্য করে মন্ত্রিত্ব হারানো আবদুল লতিফ সিদ্দিকীসহ ইসলাম ধর্ম নিয়ে কটুক্তিকারীদের সর্বোচ্চ শাস্তির বিধান রেখে আইন পাসের দাবি বাস্তবায়নের জন্য ইসলামী আন্দোলনের আমীর সরকারকে নতুন সময় বেধে দিয়েছেন। তিনি জানান, ১২ জানুয়ারির মধ্যে দাবি পূরণ না হলে বঙ্গভবন অভিমুখে মার্চসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে ইসলামী আন্দোলন।