আবারো প্যারোলে মুক্তি চেয়েছেন সঞ্জয়

বক্স অফিস কাঁপানো ‘উঙ্গলি’ এবং আসছে ‘পিকে’ ছবির অন্যতম তারকা সঞ্জয় দত্ত আবারো প্যারোলে মুক্তি চেয়েছেন । এবার জেল থেকে ১৪ দিনের জন্য ছুটির আবেদন করেছেন তিনি। খবর 
১৯৯৩ সালের মুম্বাই বিস্ফোরণের মামলায় অবৈধ অস্ত্র রাখার অপরাধে প্রথমবার ৫ বছরের কারাদণ্ড দেয়া হয় তাকে। গত বছরের মে মাস থেকে তিনি পুনের ইয়ারওড়া কারাগারে সাজা খাটছেন।
 গত অক্টোবরে শারীরিক অসুস্থতার কারণে এক মাস প্যারোলে মুক্ত ছিলেন তিনি। পরে স্ত্রীর অসুস্থতার কারণে ৫৩ বছর বয়সী এই তারকার প্যারোলের মেয়াদ আরো বাড়ানো হয়। সে নিয়ে বিস্তর বিতর্কও হয়েছে। বারবার জেলের বাইরে আসার কারণে জেল কর্তৃপক্ষ অনেকটা বিব্রত বোধ করছে। 
সূত্র: হিন্দুস্তান টাইমস।