অর্জুন কাপুরের ছোট বেলা থেকেই স্বপ্ন ছিল বনি কাপুরের সাথে কাজ করার। আর কেনই বা থাকবেনা। কেন নিজের বাবা যদি প্রযোজক হন, সব সন্তানেরই স্বপ্ন থাকে বাবার ছবিতে কাজ করার।
এত দিন পর স্বপ্ন পূরণ হচ্ছে তার। বাবা বনী কাপুর প্রযোজীত অ্যাকশন-কমেডি ধারার সিনেমা ‘তেভার’ এ অভিনয় করবেন তিনি। এর মধ্যেই অর্জুন পাঁচটি ছবিতে অভিনয় করে ফেলেছে।
অর্জুন জানিয়েছেন, এই সিনেমায় অভিনয় করার মুহূর্তগুলো দারুণ। তার বাবা, অনিল চাচু ও সঞ্জয় চাচুর সাথে কাজ করার স্বপ্ন সবসময়ই তার ছিল। আর তার এই স্বপ্ন পূরণ হল পঞ্চম সিনেমায় এসে । ফাইন্ডিং ফ্যানি খ্যাত এই তারকা দীর্ঘ দিন ধরে তার বাবার সাথে কাজ করতে চেয়েছেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া