পশ্চিমবঙ্গের বর্ধমানে বিস্ফোরণের ঘটনায় অন্যতম সন্দেহভাজন জঙ্গি শাহনূর আলমকে গ্রেফতার করেছে দেশটির জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)। শুক্রবার রাতে আসামের নলবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
শনিবার ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের খবরে জানানো হয়, কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার সহায়তায় আসামের নলবাড়ি থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সন্দেহভাজন এই অর্থপ্রধানকে গ্রেফতার করা হয়।
বর্তমানে তাকে গুয়াহাটির স্পেশ্যাল ব্রাঞ্চের সদর দফতরে এনে জেরা করা হচ্ছে।
তিনি আসামের বরপেটা জেলার চাতালা গ্রামে বাস করছিলেন। তাকে ভারতে জেএমবির আর্থিক জোগানদাতা হিসেবে সন্দেহ করা হয়।
এর আগে শাহনুরকে ধরিয়ে দিতে পাঁচ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিল এনআইএ।
সূত্র: পিটিআই