ক্ষমতায় যেতে বিএনপিকে ষড়যন্ত্রের আশ্রয় নিতে হয় না: মির্জা ফখরুল



বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতায় যেতে বিএনপিকে ষড়যন্ত্রের আশ্রয় নিতে হয় না। ক্ষমতায় যাওয়ার জন্য ষড়যন্ত্র ও চক্রান্তের একক অভিজ্ঞতা আওয়ামী লীগেরই আছে। তারা বরাবরই চক্রান্ত ও ষড়যন্ত্র করেছে।

শনিবার বেলা ১১টার দিকে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সার্ক শীর্ষ সম্মেলন ও মালয়েশিয়া সফর নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুক্রবারের সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়া জানাতে এর আয়োজন করে বিএনপি।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সরকারি আমলাদের সাথে খালেদা জিয়ার একটি বৈঠক হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।
শুক্রবার এক আলোচনা অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম কথিত ঐ বৈঠককে ‘গুলশান ষড়যন্ত্র’ আখ্যায়িত করে বলেছেন, ঐ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় নেওয়া হবে।
তবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঐ খবরকে ‘ভিত্তিহীন ও বানোয়াট’ বলে উড়িয়ে দিয়েছেন।