বারবার নিষেধ করলেও কথা শোনেনি মেয়ে। তাই ছেলে বন্ধুদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলা বন্ধ করতে মেয়ের জিভ কেটে দিয়েছে এক পিতা। ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ঢোলাহাট থানার মাদারপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। শনিবার সকালে বাড়ির পাশ্ববর্তী একটি ধানক্ষেতের পাশ থেকে স্থানীয়রা মেয়েটিকে উদ্ধার করে। আশঙ্কাজনক অবস্থায় ঐ তরুণীকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর থেকে ঐ তরুণীর পিতা পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। সূত্র-জিনিউজ।