স্ট্রোকের পর প্রতিটি রোগীকেই মস্তিষ্ক স্ক্যান করতে দিতে হবে। যদি ছোটখাটো কোন স্ট্রোকও হয় তবুও। জার্নল স্ট্রোকে কানাডার গবেষকরা এ কথা লিখেছন। খবর বিবিসি’র।
কারণ মস্তিস্ক স্ক্যানিংয়ের চিত্র ক্ষতি করা অংশ নির্ণীত করে এর পর্যালোচনায় চিকিৎসককে সাহায্য করতে পারে এবং আরো স্ট্রোক ঘটার ভবিষ্যদ্বাণী করতে পারেন।
যুক্তরাজ্যে উচ্চ-ঝুঁকি সম্পন্ন স্ট্রোকের রোগীদের জরুরি চিকিৎসা নিতে সুপারিশ করা হয়েছে।
কিন্তু স্ট্রোক অ্যাসোসিয়েশন বলছে, ২৪ ঘণ্টার মধ্যে চিকিৎসা করানো হলে হাজারো রোগীর জীবন বাঁচানো যাবে।
কানাডার ওটোয়া বিশ্ববিদ্যালয়’র এমারজেন্সি মেডিসিন’র অধ্যাপক ডক্টর জাফরে পেরি’র নেতৃত্বে পরিচালিত এ গবেষণায় দুই হাজারেরও বেশি রোগীকে ক্ষণস্থায়ী বা অ-অক্ষম স্ট্রোক' (non-disabling) ক্ষেত্রে ২৪ ঘণ্টার মধ্যে সিটি স্ক্যান করানো হয়েছে।
মস্তিষ্কে সীমাবদ্ধ রক্ত সঞ্চালনের কারনেই ইজছেমিক (টিআইএ) অ্যাটাক হয়।